শ্রীলঙ্কাকে হারিয়ে ১ লাফে ভারতকে টপকে ১ম স্থানে বাংলাদেশ
এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ সুপার ফোরে পৌঁছেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নেমে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ রান করে। জবাবে টাইগাররা ব্যাট করতে নামে। দলীয় ১ রানে তানজিদ হাসান ২ বল খেলে শূন্য রানে আউট হন। পরবর্তীতে সাইফ হাসান, লিটন দাস জুটি দলকে সামলান এবং একসময় ৫০ রানের জুটি গড়ে।
দলীয় ৬০ রানে লিটন দাস ২৩ রানে ফেরেন। এরপর সাইফ হাসান একাই চার ছক্কার ইনিংস খেলেন এবং আন্তর্জাতিক অর্ধ-শতক পূর্ণ করেন। তাওহিদ হৃদয় ৩৭ বল থেকে ৫৮ রান করে সাইফের সঙ্গে জুটি গড়ে দলকে ১৬৯ রানের লক্ষ্য পূরণে সাহায্য করেন। সাইফ ৪৫ বলে ৬১ রান করে আউট হন।
বাংলাদেশ ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান পূর্ণ করে ম্যাচ জিতেছে। এই জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা বাংলাদেশ ভারতকে টপকে ১ম স্থানে উঠে গেছে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বাদে বাকি ২ দল কোনো ম্যাচ খেলেনি।

Comments
Post a Comment