বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। পরদে পরদে উত্তেজনার ম্যাচে ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান জোড়া শিকার করে টাইগারদের জয় পাকাপোক্ত করেন। যদিও শেষদিকে তাসকিন আহমেদের ছন্নছাড়া বোলিং কিছুটা শঙ্কা তৈরি করেছিল।
আবুধাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আফগানদের ৮ রানের ব্যবধানে হারাল লাল সবুজরা। ১৫৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রশিদের দল। ২৮ রান খরচায় টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজ। দারুণ বোলিংয়ে ১ মেডেনসহ মাত্র ১১ রান খরচায় ২ উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ।
ম্যাচ শেষে নাসুমের বোলিং নিয়ে প্রশংসা করেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, "আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম কিন্তু আমাদের মত শেষ করতে পারি নি। ১৮ বলে ৩০ রান খুবই সহজ একটা বিষয়। আমরা যেমন ক্রিকেট খেলি সেটা আমরা দিতে পারি নি। আমরা কিছু বাজে শট খেলছি। আর পাওার প্লে তে সঠিক স্কোর আমরা করতে পারি নি। যে্ভাবে সে (নাসুম) বোলিং করছে আসলে প্রশংস্নীয়।"
Comments
Post a Comment