পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার হারে ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ পেলো বাংলাদেশ


এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার জন্য এখন বেশ সহজ সমীকরণ টাইগারদের সামনে। সুপার ফোরের বাকি ২ ম্যাচের মধ্যে ১ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পরের দিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে টাইগারদের। এই দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জিতলেই ফাইনালে চলে যাবে টাইগাররা। 

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। দুইয়ে পাকিস্তান এবং তিনে আছে বাংলাদেশ। তিন দলেরই পয়েন্ট সমান ২ করে। এর মধ্যে পাকিস্তান ম্যাচ খেলেছে ২টি, বাকিরা ১টি করে। বাংলাদেশের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। দুই ম্যাচের অন্তত ১টিতে জিততে পারলে ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৪, অন্যদিকে ভারত বা পাকিস্তানের মধ্যে যেকোনো এক দল সঙ্গী হবে বাংলাদেশের। 

যদি বাংলাদেশ ভারতকে হারায় এবং পাকিস্তানের কাছে হারে এবং ভারত শ্রীলঙ্কাকে হারায়, সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোর শেষ করবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। এমন পরিস্থিতিতে রান রেটে সেরা ২ দল যাবে ফাইনালে। ৩ দলের মধ্যে বর্তমানে সবচেয়ে কম রান রেট অবশ্য বাংলাদেশেরই। শেষ পর্যন্ত এমনটা না থাকলেই চলবে। 

বাকি দুই ম্যাচের দুটিতেই বাংলাদেশ হেরে গেলে অবশ্য বিদায় নিশ্চিত হবে। সেক্ষেত্রে ফাইনালে যাবে পাকিস্তান এবং ভারত। নিভু নিভু হয়ে টিকে আছে শ্রীলঙ্কার ফাইনালের আশা। বাংলাদেশ ভারতকে হারাতে পারলেই কেবল ফাইনালের সম্ভাবনা থাকবে লঙ্কানদের। বাংলাদেশ ভারতের কাছে হারলে বাংলাদেশ-পাকিস্তান হয়ে যাবে অলিখিত সেমিফাইনাল, জিতলেই মিলবে ফাইনালের টিকিট। 

২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

Comments

Popular posts from this blog

আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত রানে হারালে বাংলাদেশ সুপার ফোরে যাবে তা জানিয়ে দিলো আইসিসি

১৭০ রান টার্গেট, নতুন নিয়মে শ্রীলঙ্কা কত রানে হারলে বাংলাদেশ সুপার ফোরে যাবে

আফগানিস্তানকে হারিয়ে এই সমীকরণে সুপার ৪ নিশ্চিত করলো বাংলাদেশ